উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—বিল্লাল হোসেন (৫৫), পিতা-মৃত কুতব উদ্দিন, মাতা-মৃত সামছুন্নাহার, সাং-প্রাকপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া; বর্তমান ঠিকানা—সাং-বরাব (মানিকের বাড়ির ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাসেল (৩৫), পিতা-তাজুল ইসলাম, সাং-কলাকান্দা, থানা-মতলব, জেলা-চাঁদপুর; বর্তমান ঠিকানা—সাং-বরাব (বাতেনের বাড়ির ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ১৮৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।