উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মামুন আলী , ঝিনাইদহ ||
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার এক নাম্বার ভায়না ইউনিয়নের কালশংকরপুর গ্রামে সন্ত্রাসী হামলায় মোলাম হোসেন মেম্বার (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত মোলাম হোসেন মেম্বার কালশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে,স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে কালশংকরপুর গ্রামে তিনি সন্ত্রাসী হামলায় শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়ে বলে জানা যায়। হরিণাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব মোঃ মাসুম খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোলাম উদ্দিনের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে কি কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া এখনো যায়নি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, লাশ পুলিশের হেফাজতের পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো ব্যবস্থা গ্রহণ করা হইবে এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ কাজ করছে। এদিকে ইউপির সদস্য মোলাম উদ্দিনের নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী শোক ও গভীর আতঙ্ক দেখা দেয় তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। হামলার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরে জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।ঘটনার বিস্তারিত ও হামলার কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অপেক্ষায় রয়েছে এলাকাবাসী ও তার স্বজনরা।