উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকায় জনৈক মোস্তফা (৪৮)-এর বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতার রুপা বেগম (২১) আবুল কালামের মেয়ে ও নাজমা বেগমের মেয়ে এবং আল আমিনের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা—গ্রাম: রায়পুর, উলুকান্দি, ইউপি: বৈদ্যের বাজার, থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।