উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি ||
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্র জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।