উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর বালুরমাঠ এলাকার রাস্তার পূর্ব পাশে পুকা মিয়ার গ্যারেজের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ উজ্জল হোসেন (৩৫), পিতা-মৃত আলী নূর বেপারী, মাতা-আমেনা বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ মোস্তফা (৫০), পিতা-মৃত আব্দুল ছাত্তার, মাতা-নুরজাহান, সাং-মহাশ্রাদ্দিন, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমানে-দাপা ইদ্রাকপুর বালুরঘাট।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রফিক (বিপিএম)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। পরে আলামত জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত হুইস্কি জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।