উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়ায় নবগঠিত মাতামুহুরি উপজেলার মরংঘোনা এলাকার রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মছুরসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।