উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইলিয়াস মিয়া , বরগুনা ||
বরগুনা জেলা পুলিশ সুপার চ্যানেল ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, জেলায় কর্মরত সাংবাদিকদের একটি অংশ মাদকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।সম্প্রতি চ্যানেল ওয়ানের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্য নিয়ে জেলার সাংবাদিক মহল ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিক পরিচয় কোনো অপরাধের ঢাল হতে পারে না। কারও বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে, সে যে পরিচয়েরই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।একইসাথে প্রমাণ ছাড়া কোনো সাংবাদিককে হয়রানি বা ঢালাওভাবে পুরো সাংবাদিক সমাজকে হেয় করাও কাম্য নয়।আমরা সর্বনাশা মাদককে না বলি। মাদকের সাথে সম্পৃক্ত নামধারী যে কেউ থাকলে, তার তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।