উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনে বালুর মাঠে অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬)কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মতলব কাজীর ছেলে ও মৃত সুফিয়া বেগমের ছেলে এবং দাপা ইদ্রাকপুর, রিপন কাজীর বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জের বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপন কাজীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।