উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা ডেস্ক ||
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২ ও ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ‘প্রিপারেশন ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সিএসই বিভাগের অধ্যাপক ড. শহীদ মোঃ আসিফ ইকবাল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান।প্রশিক্ষণে সেল্ফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর) প্রস্তুতি ও পর্যালোচনা, রিপোর্টের মানোন্নয়ন, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সংরক্ষণ এবং বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা এসএআর প্রস্তুতের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রমাণ সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশন মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক, শিক্ষক এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।