উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
সাহাব উদ্দিন বিশেষ প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ মোট ১০৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানার পুলিশ নিজ নিজ এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানায় অভিযান চালিয়ে ২২ জন মাদকসেবীকে আটক করা হয়।ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বন্দর থানায় ৪ জন মাদকসেবী, মাদকসহ ২ জন, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪ হাজার টাকাসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় মোট ১১ জন আটক হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীকে আটক করা হয়।সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।রূপগঞ্জ থানায় মাদকসেবী ও মাদকের এজাহারনামীয় আসামিসহ মোট ১৮ জনকে আটক করা হয়।অন্যদিকে, আড়াইহাজার থানায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাতটি থানায় পরিচালিত ওই বিশেষ অভিযানে সর্বমোট ১০৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সুইচ গিয়ার ও নগদ টাকা উদ্ধার করা হয়।