উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জিয়াউদ্দীন খান।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানে বক্তারা বলেন, টিআই মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায় দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরা হয়।বদলি হয়ে তিনি গাজীপুর জেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন। এ সময় তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ জিয়াউদ্দীন খান। এর আগে তিনি সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।বিদায় ও যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।