উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‎বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটে এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান- ২০২৬ এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ। শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী।জকসু ভিপি রিয়াজুল ইসলাম।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু সহ বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার ৫ শতাধিক A+ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।।