উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোঃ ইলিয়াস মিয়া, বিশেষ প্রতিনিধি: সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসকী গ্রামে মোঃ মতি মুসল্লী নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মাঝি বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেননি।আজ সকালে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রশাসনের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।