উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের শারীরিক সুস্থতার জন্যও মোনাজাত করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া কবরস্থান মাদ্রাসায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার। মোনাজাতে ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদের দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে অসুস্থ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের এই আয়োজনে উপস্থিত নিষ্পাপ শিশু, হাফেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রবীণ মুরব্বিদের দোয়ার উসিলায় আল্লাহ যেন টুকু ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।মিলাদ ও দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত মাদ্রাসার প্রায় ১০০ জন এতিম ও শিক্ষার্থী এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং নিজ হাতে তাদের মাঝে খাবার পরিবেশন করেন।এ সময় শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।