উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধা প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী। সকালে জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। বর্ণাঢ্য র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উ”চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি ও প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা ১, ২,৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ। প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন ¯’ানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌর ও ইউনিয়নের দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে কাজ করে সেই প্রার্থীকে অবশ্যই বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে।