উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে গত ২৯ আগস্ট কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের ৩০ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তিনজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং অপর ১২ জনকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।সাজাপ্রাপ্তরা হলেন—১. সজল (২৮), পিতা- মৃত মুজিবর, মাতা- রাজিয়া বেগম, সাং- পাঠানটুলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।২. রিফাত (২৮), পিতা- রমজান আলী, মাতা- আফরোজা বেগম, সাং- পাঠানটুলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।৩. রবিন (২৪), পিতা- সেলিম, সাং- কৃষ্ণপুরা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৪. মোঃ আবুল হোসেন (৪০), পিতা- মৃত আসন আলী, সাং- ষোলপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৫. মোঃ রাজু (২০), পিতা- আব্দুল রাজ্জাক, মাতা- সাফিয়া বেগম, সাং- গোপালপুর, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর; বর্তমান সাং- নয়াবাড়ী কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৬. মোক্তার হোসেন (৩৬), পিতা- আব্দুল মোতালেব, সাং- দরপত, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৭. আক্তার হোসেন (২৬), পিতা- আব্দুল মোতালেব, সাং- দরপত, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৮. মোঃ আজিজুল হক (৪২), পিতা- সামছুদ্দিন হক, মাতা- আম্বিয়া খাতুন, সাং- জয়রামপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।৯. মোঃ আলী আকবর (৪২), পিতা- ওহাব আলী, মাতা- রমিজা বেগম, সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১০. মোঃ কাওসার (৩৬), পিতা- মৃত মোতালিব মিয়া, মাতা- মিনারা বেগম, সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১১. আল আমিন (৪২), পিতা- মৃত আনসার আলী, মাতা- আমিরুন, সাং- জিয়া নগর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১২. মোঃ বাছেদ (৪৮), পিতা- মৃত ছাত্তার, সাং- বাড়ীচিনিশ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১৩. আবুল কালাম (৪২), পিতা- আক্রম আলী, সাং- নাকাটিভাঙ্গা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১৪. তৌফিকুল ইসলাম শাওন (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- কামারগাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।১৫. মোঃ সোহাগ (২৫), পিতা- মৃত মোস্তফা, সাং- রামনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।