উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির এক বৈঠক আজ ৩১শে অগাস্ট বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসে চিনিকল শ্রমিক ও আখচাষী সমাবেশ, লাল টুপির মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পর্যালোচনা করা হয়।কমিটির যুগ্ম-আহবায়ক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ১০ই অগাস্ট ঢাকায় অনুষ্ঠিত সভার পর্যালোচনায় মৌখিক রিপোর্ট প্রদান করেন সংগ্রাম কমিটি'র আহবায়ক কামরুজ্জামান ফিরোজ, বিগত টাস্কফোর্স সদস্য আবদুল্লাহ কাফী রতন। বৈঠকে উপস্থিত ছিলেন টিপু বিশ্বাস, বজলুর রশিদ ফিরোজ, ফয়জুল হাকিম,ডাঃ হারুন আর রশিদ, শামীম ইমাম, দলিলের রহমান দুলাল।বৈঠকে নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের সরকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে ২০২০ সালে করোনার সময় ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উচ্ছেদ করলেও লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে কোনো আঘাত লাগেনি। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, সরকার গঠিত হয়েছে। অথচ দেশে লুণ্ঠন প্রক্রিয়া বন্ধ হয়নি।বৈঠকে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান হয়। রাষ্ট্রীয় উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিদ্যমান রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করা, দেশের শিল্প কৃষি বিকাশের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি নির্ভর জ্বালানি নীতি পরিহার করার ইত্যাদি দাবীতে শ্রমিক কৃষক শ্রমজীবী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান হয়।নেতৃবৃন্দ আর-ও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা করার জন্য উদ্ভুদ্ধ করে বন্ধ শিল্প কারখানা স্বচল করার প্রতিশ্রুতি দিয়ে আসছে যার দৃশ্যমান কোনো বিদেশি বিনিয়োগকারী আসে নাই। বিগত প্রায় দুই বছর রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে।অনতিবিলম্বে আশিক চৌধুরীকে বিডা থেকে অপসারণ না করলে সারাদেশে সর্বস্তরের শ্রমিক কৃষক মজলুম জনগণকে সাথে নিয়ে প্রতারক গোষ্ঠী, লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণী- দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের বিষাক্ত চক্র ও এদের মদদদাতা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান হয়।