উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানাধীন চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নং রোডস্থ মসজিদের পাশে কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সমবেত হয়েছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাত আনুমানিক ২৩:১৫ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় ফতুল্লা থানা পুলিশ ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ০৯ (নয়) জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ পারভেজ আহম্মেদ রনি, মাতা-মোসাঃ হেনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও মাদবর বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;২। ইয়াছিন আরাফাত (২০), পিতা-নূর মোহাম্মদ, মাতা-শিরিনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;৩। শিমুল (২০), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-কুলসুম বেগম, সাং-বিসিক শাসনগাঁও, মাদবরবাড়ী থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;৪। মোঃ পলক (১৮), পিতা-মোঃ আবু সাইদ, মাতা-তাসলিমা আক্তার, সাং-গলাচিপা চায়ের দোকান সংলগ্ন বাবুলের বাড়ীর পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;৫। আবরার আহম্মেদ (১৮), পিতা-মৃত মিজু আহম্মেদ বাছেদ, মাতা-ডলি আক্তার, সাং-পাইকপাড়া, নামাপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ;৬। ফেরদাউছ (১৮), পিতা-সেন্টু, মাতা-রোকেয়া, সাং-রাওগা, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-বিসিক বনশ্রী মোড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;৭। তানভির হোসেন (১৮), পিতা-মিজানুর, মাতা-কাজল, সাং-কলাবাগান, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-শাসনগাঁও সাগর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;৮। নয়ন (১৯) ও ৯। আবু বক্কর (১৮), উভয় পিতা-হানিফ, মাতা-ফরিদা বেগম, উভয় সাং-জাফর কান্দা, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, এ/পি-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করে এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানায়।ধৃত আসামিরা আরও জানায়, নারায়ণগঞ্জ জেলার সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ/যুবলীগ/আওয়ামীলীগ নামীয় সংগঠনের সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমের প্রচার-প্রচারণা ও পরিচালনা করে আসছে।ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।