উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৬ (ছত্রিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য সিরাপসহ মোঃ মারুফ শাহরিয়ার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ ওয়াসিম খাঁনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় ফতুল্লা থানাধীন দেলপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশ গোপন সূত্রে জানতে পারে, উত্তর দেলপাড়া ক্যানেলপাড় স্বপ্নীল সিটি এলাকায় জনৈক আবদুল আওয়াল বিপ্লবের সীমানা প্রাচীরের পাশে রাস্তায় মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।পরে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ ৩৬ (ছত্রিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য সিরাপসহ মোঃ মারুফ শাহরিয়ারকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ মারুফ শাহরিয়ার (২৫) শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাশপুর বেপারী বাড়ী, চেয়ারম্যান বাড়ীর পাশের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মোবারক হোসেন এবং মাতার নাম মৃত হাসিনা বেগম। বর্তমানে তিনি ফতুল্লা থানাধীন নুরবাগ, মতিন হাজীর বাড়ীর সামনে, রহমত উল্লাহ আজমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।