উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে সজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।সোমবার রাত ১টার দিকে গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পেশায় পরিবহন শ্রমিক।নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এবং প্রায় তিন মাস আগে মাদক ব্যবসায়ী মাইকেলকে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় সজিবের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই পূর্বপরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে।স্বজনরা জানান, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সজিবের গতিরোধ করে মাদক ব্যবসায়ী মাইকেল, তার ছেলে আকাশসহ আরও ৭-৮ জন। পরে তারা সজিবকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।