উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, বান্দরবান ||
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) রাত ১টা ৫ মিনিটে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে এসআই মো. শওকত জামিল ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের খোলা মাঠে মাদক বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রুহুল আমিন। এ সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার আরও তিন সহযোগী পালিয়ে যায়।গ্রেপ্তার রুহুল আমিন উত্তর বাইশারীর মোশাররফ আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিন ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।