উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে আটক ১০ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ শামীম হোসেনের তত্ত্বাবধানে র্যাব-৭-এর অফিসার ও ফোর্স এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়।আটকরা হলেন— ১। মোঃ বিল্লাল (২৬), পিতা- রুহুল আমিন, মাতা- মৃত ছফুরা খাতুন, সাং- মোহনপুর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমান সাং- সিআইখোলা (আজগর আলী সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। আব্দুর রহিম (৪৫), পিতা- অলি মিয়া, মাতা- আয়েশা বেগম, সাং-কান্দিরপার, থানা- মতলব, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- পিএম রোড মোড় বাবুর বাসা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ জামিল ইসলাম (৪০), পিতা- মৃত নুর ইসলাম মোল্লা, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- আদরা, থানা- বড়ুরা, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- সিআই খোলা, কাঠেরপুর জাকির মোল্লার বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৪। রুবেল (৩০), পিতা- মিলন, মাতা- বিবি তাহেরা, সাং- পলি টোদারবাড়ী, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা, বর্তমান তালতলা ক্লাব মন্নান হাজীর বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৫। দেলোয়ার (৪২), পিতা- আমিন মিয়া হাওলাদার, মাতা- সাফিয়া খাতুন, সাং- নীল কমল, থানা- নীলকমল, জেলা- ভোলা, বর্তমান সাং- সিআইখোলা, (ইব্রাহিম মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।এছাড়াও ৬। পারভেজ সিকদার (২২), পিতা- আঃ হামিদ, মাতা- সাজেদা বেগম, সাং- ভিটিকান্দি, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমান সাং- কাঠেরপুল সি,আই,খোলা (নুরু মিয়ার বাড়ী), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৭। মোঃ ইয়ার হোসেন(৩৫), পিতা-ফরিদ মিয়া, মাতা-মালেকা বেগম, সাং-কান্দা, থানা-হোমনা, জেলা-কুমিল্লা এ/পি সাং-পাইনাদি নতুন মহল্লা(তালুকদার ব্যাপারীর বাড়ীর বাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৮। মোঃ আল-আমিন (৪৬), পিতা-মৃত হাফিজুর রহমান মুন্সি, মাতা-আম্বিয়া বেগম, সাং-আয়নাবাজ, কালাইয়া, থানা-বাউফল, জেলা-বরিশাল এ/পি সাং-পাইনাদি পূর্বপাড়া গিয়াস কামালের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৯। মোঃ আমির হোসেন(৪১), পিতা-মৃত আয়নাল হক, মাতা-সুফিয়া বেগম, সাং-মিজমিজি বাতেনপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এবং ১০। মোঃ মিলন(৪২), পিতা-মৃত আসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর ফুলবাড়ীয়া, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর এ/পি সাং- পাইনাদি কবরস্থান সংলগ্ন, মকবুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল পরিচালনা করে আটক ১০ জন মাদকসেবীকে প্রত্যেককে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।