উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আরফান চৌধুরী , কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানহা মনি নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কে চলাচলের সময় একটি ট্রাকের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন তানহা মনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।