উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ||
চাঁপাই নবাব গঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।