উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
ইলিয়াস হোসেন, বরগুনা : বরগুনার আমতলীতে ৮ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আমতলী থানার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতর আমতলীর মধ্য আড়পাঙ্গাশিয়ার মো. ইছাহাক আলী হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার (৪৮)।আমতলী থানার এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আদেল উদ্দিন হাওলাদার বাড়ির সামনের জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় ও আমতলী থানা পুলিশের ওসির তত্ত্বাবধানে, জেলাব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আড়পাঙ্গাশিয়ায় এই অভিযান পরিচালিত হয়।আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।