উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিলসহ মো. সোহরাব ভূইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. সোহরাব ভূইয়া রূপগঞ্জ থানার মাহনা জোড়া মসজিদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কামাল ভূইয়া এবং মাতার নাম হেনা বেগম।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গ-জোনের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সোহরাব ভূইয়াকে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিলসহ আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।