উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মান্না আশাপ্রকাশ করেন নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্রের সমৃদ্ধ পথে এগিয়ে যাবে।তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন-সংগ্রাম অবিশ্মরণীয় থাকবে; সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে এই সাংবিধানিক পদের সম্মান এবং দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করেন ডাকসুর দুই-দুইবারের ভিপি মাহমুদুর রহমান মান্না।