উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।অনুষ্ঠানের শুরুতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সংস্কৃতিচর্চার পাশাপাশি দেশপ্রেম ও খেলাধুলার বিকাশে বিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন একটি শহিদ মিনার ও আধুনিক শিশু পার্ক নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।এদিকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ ফাইনালে নবম শ্রেণি ট্রাইবেকারে দশম শ্রেণিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বর্ণাঢ্য এ আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ।