উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুর প্রতিনিধি ||
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে লক্ষ্মীপুরে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।সমাবেশে ডিআইজি মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।ডিআইজি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করে