উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টি মামলার আসামি সজিব ওরফে ‘ব্লেড সজিব’কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানাধীন তালতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সজিব ওরফে ব্লেড সজিব (৩০), পিতা- মোঃ শহিদুল্লাহ, সাং- দুধঘাটা, ইউপি- পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সজিব ওরফে ব্লেড সজিবের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।