উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সমাজের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে নেক্সাস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নেক্সাস প্রোগ্রামের কে কেন্দ্র করে আয়োজিত এ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমস্যারঅগ্রাধিকার নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সম্ভাব্য ও বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভাটি ফ্যাসিলেট করেন অ্যাক্টিভিস্টার সদস্য মাহফুজ মাঝি। তিনি অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ তৈরি করেন এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের পথ নির্ধারণে আলোচনা পরিচালনা করেন। সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আকন, ষাটগম্বুজ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, শেখ আবু তালেব, ইউপি সদস্য আব্দুল আলীমসহ যুব প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অংশীজন।পরামর্শ সভায় উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও সম্প্রীতি এবং মানবিক সহায়তা বিষয়ে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।