উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ একজন মহিলা সম্রাজ্ঞী গ্রেফতার।পত্নীতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট বেলা ১২:০০ টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড হতে নারী পুলিশের সহযোগিতায় আসামী মোসাঃ মহাসিনা বেগম (৩৫) আটক করে, তার কাছ থেকে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামী মোসাঃ মহাসিনা বেগমের বাড়ী উপজেলার যদুবাটি গ্রামের পিতা-মৃত শামসুল হকের মেয়ে।পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান আরো জোরালো হচ্ছে।