উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে১০০ (একশত) পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগষ্ট বিকাল ০৩:০০ টায় উপজেলার মাটিন্দর ইউনিয়নের সিংহন্দী বটতলা মোড় পাকা রাস্তার উপর থেকে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আসামী মোঃ গোলাম মোর্শেদ রকি (৩২), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- মহিষবাতান গোফানগর, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ কে আটক করে। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।