উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি , কক্সবাজার ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলার নবগঠিত হারবাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় হারবাং বাসস্টেশন সিটি সেন্টারের দ্বিতীয় তলার হলরুমে এ দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারবাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দীন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আজম, সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্কি।এ ছাড়া হারবাং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও স্মৃতিচারণ করে আলোচনা করেন।আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর সকল গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।এ সময় পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।মোনাজাত শেষে পবিত্র কোরআনের শিশু হাফেজদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।