উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা ৪৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর এলাকার মাসদাইর কাঁচাবাজারে জনৈক নাসির কসাইয়ের দোকানের সামনে অভিযান চালায়।এ সময় ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ১. রাজীব (৩১), পিতা—মৃত আমির হোসেন, মাতা—লায়লা, সাং—নিউ চাষাড়া (হায়দার আলী রোড), এবং ২. আল-আমিন (২০), পিতা—মোঃ আমির হোসেন, মাতা—সীমা আক্তার, সাং—মাসদাইর লিচুবাগ, উভয় থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।