উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ কাউছার হোসেন (২২), পিতা-মোঃ হানিফ, মাতা-ইয়াছমিন বেগম, সাং-মধ্য বাসাবো, থানা-সবুজবাগ, জেলা-ডিএমপি, ঢাকা, এ/পি-চানমারি ফরিদা ভবনের পার্শ্বে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ আরিফ (২৩), পিতা-শাহ আলম, মাতা-লিপি বেগম, সাং-চিকুন্দী, থানা-পালং, জেলা-শরীয়তপুর, এ/পি-তল্লা সবুজবাগ, থানা-ফতুল্লা; এবং সাগর (২৫), পিতা-মৃত জালাল হেলিম, মাতা-জোসনা, সাং-ইসদাইর রেললাইন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।১৪ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ২০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রোড এলাকায় মোস্তফা মিয়ার চায়ের দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।