উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি, কক্সবাজার ||
রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় রামু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান স্মরণ করেন।