উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার ||
ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মিন্টুকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ দল। অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টুকে (২৫) গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরির অভিযোগে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।