উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বুরুমদী গ্রামে হাবিবুর রহমান পিয়ার-এর বাড়ির সামনের গেইট থেকে স্বপন দত্তকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার স্বপন দত্তের পিতা মৃত রমনি দত্ত এবং মাতা সন্ধ্যা রানী দত্ত। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রানী দীঘির পাড় গ্রামে। তার বর্তমান ঠিকানা কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন রাজ মঙ্গলপুর গ্রাম।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার নামে আরও দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।