উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী অভিযান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ী আটক পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইং ১৩ জুলাই রাতে পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বনগ্রাম মধ্যপাড়া থেকে মোঃ আজহার আলী (৩৮) পিতা মৃত- সমসুদ্দিন, এবং মোঃ আব্দুল হামিদ ওরফে হানিফা (৩৫) পিতা- মৃত ইব্রাহীম মন্ডল, উভয় সাং- বনগ্রাম, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তাদের হেফাজত হতে মোট ২৩ (তেইশ) পিচ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান আরো জোরালো হচ্ছে।