উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে এবং বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহ আলম, এএসআই (নিঃ) মোঃ মোস্তাক আহম্মেদ ও এএসআই (নিঃ) আবু সাঈমের সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজারস্থ সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ মোঃ রমজান আলী (২৯) ও মোঃ শাহীন (২৭)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোঃ রমজান আলী (২৯), পিতা-মৃত সাবু মিয়া, সাং-বাহাদুরাবাদ, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর; বর্তমানে সোনা মিয়া মার্কেট (মরণ খাঁর বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। অপর গ্রেপ্তার মোঃ শাহীন (২৭), পিতা-মোঃ মুছা মিয়া, সাং-গিরদাইন, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; বর্তমানে ভান্ডারীপুল (বাবু কমিশনারের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।অপরদিকে, ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সাব্বির (২৫), পিতা-মৃত খোকন, মাতা-নুর জাহান বেগম, স্থায়ী ঠিকানা-মাহাজেনপুল, থানা-ভোলা সদর, জেলা-ভোলা; বর্তমানে নয়াআটি মুক্তিনগর (জাফর সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ জুয়েল হোসেন (২৬), পিতা-বিল্লাল হোসেন, মাতা-রোজিনা বেগম, স্থায়ী ঠিকানা-পূর্ব আলোনিয়, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর; বর্তমানে উত্তর রসুলবাগ, ৩ নম্বর ওয়ার্ড, জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।