উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামাল পাঠান, সরাইল প্রতিনিধি ||
ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় সরাইলে এক মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। আজ সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওয়ালটন প্লাজা বিশ্বরোড শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা মৃত গ্রাহকের ছেলের নিকট তুলে দেওয়া হয়।জানা গেছে, সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম মিয়া ছিলেন ওয়ালটন প্লাজার একজন নিয়মিত কিস্তি গ্রাহক। কিছুদিন আগে তিনি এই শাখা থেকে কিস্তিতে একটি এসি (এয়ার কন্ডিশনার) ক্রয় করেন। কিন্তু প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার কিছুদিন পরই তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। গ্রাহকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কোম্পানির বিশেষ নীতি অনুযায়ী, কিস্তিতে পণ্য ক্রয়কারী কোনো গ্রাহক কিস্তি চলমান অবস্থায় মারা গেলে তাঁর পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা সুবিধা দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় আজ সকালে মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইউসুফ সামী’র হাতে ‘সুরক্ষা সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের প্লাজা সেলস-এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাব্বির আহমেদ এবং সরাইল বিশ্বরোড শাখার ব্রাঞ্চ ম্যানেজার হৃদয় সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, ব্যবসায়িক সম্পর্কের বাইরে গিয়ে গ্রাহকের বিপদে এভাবে পাশে দাঁড়ানো সত্যিই একটি অনুকরণীয় দৃষ্টান্ত।সবশেষে মৃত আবুল কাশেমের ছেলে ইউসুফ সামী তার পরিবারের পক্ষ থেকে ওয়ালটন কোম্পানির প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করেন এবং ওয়ালটন সকল কলা কৌশলীদের ধন্যবাদ জানান।