উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কের দরবেশকাটা এলাকায় কয়লাবিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জলধারায় পড়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট ) এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে কয়লাবিদ্যুৎ প্রকল্পের গাড়িটি রাস্তার পাশে থাকা জলধারায় পড়ে যায়। পরে গাড়িটি উল্টে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টির কারণে এবং সড়কে লবণবোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ কারণে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় গাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।