উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন , বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও অভিযুক্ত নারীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও ওই ব্যক্তি নিয়মিত তার সাবেক স্ত্রীর বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এরপরও বিষয়টি মেনে নিয়ে তাকে বাসায় আসতে দিতেন বলে দাবি করেছেন অভিযুক্ত নারী।অভিযুক্ত স্ত্রীর অভিযোগ, তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর বিভিন্ন সময় টাকার জন্য তার বাসায় আসতেন। একই সঙ্গে প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার দিনও ওই ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে দাবি করেছেন অভিযুক্ত স্ত্রী।ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মামুন জানান, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।