উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মাদকের রমরমা ব্যাবসার পাশাপাশি কেরাম খেলার নামে জুয়ার আসর চলছে জমজমাট। সকাল থেকে রাত পর্যন্ত শরণখোলা উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন ছোট বড় হাট বাজার এবং গ্রামের চায়ের দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে এই জুয়ার জমজমাট আসর। এই জুয়ার আসরে স্কুল কলেজ পড়ুয়া সহ বিভিন্ন বয়সের লোক টাকার বিনিময়ে জমজমাট আসর জমায় । এতে মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংসের মুখে এবং শিক্ষার্থীরা দিন রাত পড়ে থাকে কেরাম নামের জুয়া সহ বিভিন্ন মাদক নিয়ে। কেরাম খেলার নামে জুয়া সহ মাদকের এই ভয়ঙ্কর ছোবল থেকে যদি শরণখোলাকে বাঁচাতে হয় তাহলে অচীরেই পুলিশ প্রসাশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও অহরহ চলছে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্যাসিনো গেম। কেরাম, মোবাইল ক্যাসিনোর নামে জুয়া এবং মাদক সেবনকারী বিভিন্ন বয়সের মানুষ সমাজের এই চরম বিপর্যয়ে শরণখোলার সচেতন মহলের দাবী পুলিশ প্রশাসনের আরও কঠোর নজরদারী শরণখোলা উপজেলায় চার ইউনিয়নে মোট প্রায় সহস্রাধিক দোকানে চলে কেরাম নামে জুয়ার আসর।এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি রোকেয়া খাতুন জানান, আমি শরণখোলা থানায় প্রায় মাস খানেক হলো যোগদান করেছি। এরই মধ্যে শরণখোলায় শীর্ষ এবং কুক্ষাৎ মাদক সম্রাজ্যের তালিকায় জারা আছে তাদের প্রায় ১০-১২ জনকে আমার থানার চৌকশ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে কেরাম খেলার নামে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চরমভাবে আসক্ত এটার ব্যাপারে আমি অবগত আছি। শিঘ্রই কেরাম খেলার নামে জুয়া সহ সকল প্রকার জুয়ার আসর বন্ধ করে দেওয়া হবে। শরণখোলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন, শরণখোলা থেকে যে কোন মূল্যে সকল কেরাম বন্ধ করে দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এরা সমাজ এবং পরিবেশ নষ্ট করছে। এদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না । এদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতমো শাস্তির ব্যাবস্থা করতে হবে।