উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টঙ্গী প্রতিনিধি ||
রাজধানীর টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে শালিকচুড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় তাদের এক সহপাঠীর মৃত্যু হয়েছে। এ কারণে নিরাপদে সড়ক পারাপারের জন্য ওই এলাকায় দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে তারা আন্দোলনে নেমেছেন।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।এর আগে শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।