উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , কক্সবাজার ||
চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) রাত ৭টায় চকরিয়া পৌরসভা এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজালাল সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়া মাহমুদ রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরফান চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বেলাল, মোঃ রিদওয়ান, প্রচার সম্পাদক মোঃ আরফাত সানি এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জুলাই যোদ্ধা মোবারক হোসেন জিহান, সায়েদ হাসান, সাইমুন ইসলাম জামশেদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সহকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যরা।আলোচনা সভার শুরুতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের বিভিন্ন স্মৃতিচারণ করেন পরে চকরিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ বাকের বিল্লাহ শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেনদোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়