উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) পাতা হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮), পিতা–মোঃ বদিউল আলম, মাতা–শাহানারা বেগম, সাং–ভূইঘর সরদার বাড়ি, থানা–ফতুল্লা, জেলা–নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ (দশ) পাতা হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।