উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারে টানা বৃষ্টির প্রভাবে বুধবার (৫ আগস্ট) সকালে মেরিন ড্রাইভ সড়কের একটি অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।পাহাড় ধসে সড়কের ওপর মাটি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে জমে থাকা মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করে। সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলমান রয়েছে।এদিকে, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আরও ধসের আশঙ্কা থাকায় মেরিন ড্রাইভ ব্যবহারকারী চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।