উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”